Logo
HEL [tta_listen_btn]

হাসানুজ্জামানকে দেখতে হাসপাতালে  মহানগর ইআবা নেতৃবৃন্দ

হাসানুজ্জামানকে দেখতে হাসপাতালে  মহানগর ইআবা নেতৃবৃন্দ

নিজস্ব সংবাদদাতা
ইসলামী আন্দোলন বাংলাদেশ (ইআবা) নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সহ-সভাপতি মুহাম্মাদ হাসানুজ্জামানের উপর অমানবিক হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বুধবার (২৯ মার্চ) দুপুর ১২টায় নগর সহ-সভাপতি মাওলানা হাবিবুল্লাহ হাবিব, সেক্রেটারি সুলতান মাহমুদ, এসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী, অর্থ সম্পাদক মুহাম্মাদ ইসমাইলসহ এক প্রতিনিধি দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসানুজ্জামানকে দেখতে যান। নেতৃবৃন্দ তখন তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, ১ম রমজানের দিন আসর নামাজের পর হাসানুজ্জামান তার নির্মাণাধীন ভবনের কাজের তদারকির জন্য গেলে পূর্ব শত্রæতার জের ধরে সন্ত্রাসীরা তার পেটের মধ্যে ছুরিকাঘাত করে। এতে তার পেটের নাড়ী ছিদ্র হয়ে যায়। বর্তমানে তার অবস্থা খুবই গুরুতর। ঐদিন একই সাথে হাসানের বন্ধু নোয়াখালী সেনবাগ সরকারি কলেজের প্রভাষক শিক্ষা ক্যাডার মাহবুব আলমকেও ছুরিকাঘাত করে সেই সন্ত্রাসী বাহিনী। ছুরির আঘাতে তার পেটের পাঁচটি নাড়ী ছিদ্র করে ফেলে। তিনিও ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। তিনি প্রশাসনের কাছে হামলাকারী সন্ত্রাসীদের দ্রæত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পরিশেষে তাদের সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া ও মুনাজাত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com