Logo
HEL [tta_listen_btn]

সিদ্ধিরগঞ্জে বৃদ্ধা বিলকিস নিখোঁজ

সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি আব্দুল আলী পুল এলাকার বাসিন্দা ৮০ বছরের বৃদ্ধা বিলকিস বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ৮টা থেজে নিখোঁজ রয়েছেন। সন্ধান চেয়ে তার ছেলে মো. আবু তাহের সিদ্ধিরগঞ্জ থানায় শুক্রবার (১৪ এপ্রিল) সাধারণ ডায়েরি করেছেন। কেউ নিখোঁজ বিলকিসের সন্ধান পেলে তার ছেলে মো. আবু তাহের-০১৭৫৩১০১৩০৫, নাতী মো. জুয়েল-০১৯৩১১১৯২৬৯ এবং জুলহাস-০১৮৬০৬৯৭৪৭১ এর মোবাইল নম্বর সমূহে অথবা সিদ্ধিরগঞ্জ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
নিখোঁজ বিলকিস ওয়াদ আলী মল্লিক ও রাবেয়া আক্তারের মেয়ে এবং শেরাজুল হকের স্ত্রী। তিনি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ এবং পেশায় গৃহিণী। তার শারীরিক গড়ন, চুল সাদাপাকা, গায়ের রঙ ফর্সা, লম্বায় ৪ ফুট ১ ইঞ্চি ও ওজন ৩৫ কেজি। হারানোর সময় তার পড়নে গলায় খয়েরী রঙের ওড়না, শরীরে খয়েরী রঙের কামিজ ও সবুজ রঙের সালোয়ার ও পায়ে নীল রঙের স্যান্ডেল ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com