Logo
HEL [tta_listen_btn]

যাত্রাবাড়ীতে অবৈধ সিমসহ গ্রেফতার ২

যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে রেজিস্ট্রেশন করা সিমকার্ড বিক্রির দায়ে দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। রোববার (৩০ এপ্রিল) যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩শ’ ২০টি অবৈধভাবে রেজিস্ট্রেশন করা সিমকার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, চক্রের মূলহোতা মো. আসলাম হোসেন (২৫) ও তার অন্যতম সহযোগী মিসকাত হোসেন (২০)।
র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে সহজ সরল মানুষের তথ্য হাতিয়ে সিমকার্ড অবৈধভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করতেন। এরপর সেসব সিমকার্ড চাহিদা অনুযায়ী বিভিন্ন জনের কাছে বিক্রি করতেন। অন্যের নামে রেজিস্ট্রেশন করা সিমকার্ড ব্যবহার করে বিভিন্ন অপরাধী চক্র অপরাধমূলক কর্মকান্ড চালায়। আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা এ সিম ব্যবহার করতেন। গ্রেফতারকৃতদের নামে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com