Logo
HEL [tta_listen_btn]

৪৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ৭

কেরানীগঞ্জ থেকে ৪৭ কেজি গাঁজাসহ ৭ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। বৃহস্পতিবার (১১ মে) কেরানীগঞ্জ মডেল থানার ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো, হাসিব ওরফে মোয়াজ (২৭), সজিব (২৪), বাবু (২৮), ইলিয়াস (২৫), শুভ হোসেন (২০), শহিদুল ইসলাম (২৪) ও ইয়াসিন (১৯)।
র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন জানান, কুমিল্লার হোমনা এলাকা থেকে মাদক বিক্রেতার একটি চক্র বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কেরানীগঞ্জের ঝাউচর এলাকায় আসছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় ৪৭ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com