Logo
HEL [tta_listen_btn]

৮ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

৮ কেজি গাঁজাসহ রিনা বেগম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর যাত্রাবাড়ী থানা পুলিশ। শনিবার (৩ জুন) সকালে যাত্রাবাড়ী থানার কুতুবখালী পকেট গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম জানান, এক মাদক কারবারি যাত্রাবাড়ী থানার কুতুবখালী পকেট গেট এলাকার বি এইচ ফার্নিচারের সামনে গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৮ কেজি গাঁজাসহ রিনাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিনা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকার মাদক কারবারিদের কাছ থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com