Logo
HEL [tta_listen_btn]

৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

৪০ কেজি গাঁজাসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৩ জুন) তাদের গ্রেফতারের বিষয়টি জানান পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া। গ্রেফতারকৃতরা হলো, মো. আব্দুর রহমান ও মো. নজরুল ইসলাম ওরফে নজু।
ওসি সালাহউদ্দীন মিয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে পল্টন মডেল থানার গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ এলাকায় অভিযান চালনো হয়। অভিযানে গাঁজা বিক্রির জন্য অবস্থান করা দু’জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
ওসি আরো বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক বিক্রেতা। তারা দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com