Logo
HEL [tta_listen_btn]

নেত্রকোনায় বিএনপির ৮ নেতাকর্মী গ্রেফতার

নেত্রকোনার মদন থেকে ঢাকায় বিএনপির তারুণ্যের সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ জুলাই) দিবাগত রাতে মদন-কেন্দুয়া সড়কের বাররি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নেতাকর্মীরা হলেন, মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউর রহমান খান লিটন, চানগাও ইউনিয়ন যুবদলের সভাপতি ফকির রাহিম উদ্দিন, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার হীরা, যুবদল নেতা গোলাম মোত্তুজা খান পাখি, নূরুল আমীন, দেলোয়ার জাহান রতন, কামরুল আলম ও উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আতাউল হক হিমেল।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির একাধিক নেতা জানান, বিএনপির ডাকা তারুণ্যের সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকেই বিএনপির নেতাকর্মীরা ঢাকায় উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা সমাবেশে যাতে অংশ নিতে না পারে সেজন্য শুক্রবার রাতে পুলিশ উপজেলার বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে গ্রেফতার অভিযান চালায়। এ অভিযানে মদন-কেন্দুয়া সড়ক থেকে মদন উপজেলা বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার জানান, সমাবেশে যাওয়ার পথে আমাদের ৮ নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের মামলায় ৬ আসামী ও হেরন বিল নিয়ে সংঘর্ষে ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২২ জুলাই) বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com