Logo
HEL [tta_listen_btn]

ডেমরায় ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার

ডেমরা এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ডেমরা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, মো. শাহবুদ্দিন ও মো. আব্দুস সালাম ওরফে খোকন। সোমবার (২৪ জুলাই) দিবাগত রাতে ডেমরার কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডেমরা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. মাসুদুর রহমান মনির জানান, কয়েকজন ব্যক্তি ডেমরা থানার কোনাপাড়া এলাকায় ইয়াবার একটি বড় চালান নিয়ে বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ ইয়াবার চালানসহ ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে ডেমরা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com