অপহরণ মামলার পলাতক আসামী মো. সালমান সরদার (২১) কে গ্রেফতার করেছে র্যাব-৩। মঙ্গলবার (৮ আগস্ট) রাতে ঢাকা জেলার হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় অপহরণকৃত ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ঢাকা জেলার হেমায়েতপুর থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার পলাতক আসামী সালমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সালমানের বিরুদ্ধে খুলনা জেলার পাইকগাছা থানায় ৬ আগস্ট একটি অপহরণ মামলা হয়। মামলা হওয়ার পর থেকে আসামী সালমান রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।