Logo
HEL [tta_listen_btn]

হোমনায় ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

কুমিল্লার হোমনায় মা মাছ ও পোনা মাছ রক্ষার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ টাকার আড়াই হাজার মিটার ১শ’ টি নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। সোমবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার ঘাড়মোরা বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়। অভিযানে জালগুলো জব্দ করে জনসম্মুখে আগুণে পুড়িয়ে ফেলা হয়। সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় সঙ্গীয় পুলিশসহ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহেনূর মিয়া ও ভূমি অফিসের নাজির মো. মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান বলেন, সোমবার ঘাড়মোরা বাজারে সাপ্তাহিক হাটে গোপন সংবাদ পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেখানে ৩ লাখ টাকার আড়াই হাজার মিটার ১শ’ টি নিষিদ্ধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় জালের কোনো মালিককে পাওয়া না যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জণস্বার্থে মা মাছ ও পোনা মাছ রক্ষার্থে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com