যাত্রাবাড়ী থেকে ১০ কেজি গাঁজা ও ৭১ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ভোরে যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো, মো. মামুন হোসেন (২৭), মো. মানিক মিয়া (৩৫) ও মো. রায়হান হোসেন (২৭)। এসময় আনুমানিক ৫ লাখ ১৩ হাজার টাকা মূল্যের ১০ কেজি গাঁজা ও ৭১ বোতল ফেনসিডিল এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ফেনসিডিলসহ অন্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।