সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামী হানিফ খন্দকার (২৭) কে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ি থানার ধলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামী হানিফের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংঘবদ্ধ ধর্ষণের একটি মামলা রয়েছে। আসামী হানিফ এ মামলার পর থেকে ঢাকার যাত্রাবাড়ি ও কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।