Logo
HEL [tta_listen_btn]

যাত্রাবাড়িতে ৫ ছিনতাইকারী গ্রেফতার

৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে যাত্রাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, সাগর হোসেন (১৯), মো. আমিনুল ইসলাম (১৯), মো. আরিফ (৩৫), মো. আতাউর রহমান (৩২) ও মো. জুয়েল (২৯)। এসময় তাদের কাছ থেকে ২টি চাকু জব্দ করা হয়। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
র‌্যাব অধিনায়ক বলেন, গ্রেফতারকৃত আসামীরা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়িসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিলো। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com