Logo
HEL [tta_listen_btn]

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে অটোচালক নিহত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইসমাইল হোসেন (১৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২ অক্টোবর) সকালে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নালিয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। ইসমাইল নালিয়াকান্দা গ্রামের অলি মাহমুদের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিন বাড়ির উঠানে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে দেন ইসমাইল। সোমবার সকালে চার্জার খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিউল আলম বলেন, মরদেহ থানা হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com