ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ (ইযুআবা) এর দাওয়াতী মাস শুরু হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) সদস্য সংগ্রহ কর্মসূচি পালন করা হয়। ফতুল্লার শিবুমার্কেট এলাকায় সংগঠনের জেলা কার্যালয়ের সামনে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়। জেলা যুব আন্দোলনের সভাপতি জোবায়ের হোসাইনের নেতৃত্বে এ কর্মসূচিতে বিপুল সংখ্যক যুবক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ফরম পূরণ করে সংগঠনের পতাকাতলে যুক্ত হন।
জেলা যুব আন্দোলনের সেক্রেটারি মাওলানা আব্দুর রশীদ বলেন, শুধু নেতার নয়, নীতিরও পরিবর্তন চাই। ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ রেজাউল করিমের আহ্বানে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে আমরা ইসলামী আন্দোলনে যোগদানের আহ্বান জানিয়ে আসছি। এতে আমরা ভালো সাড়া পাচ্ছি। পুরো নভেম্বর মাস জুড়ে আমাদের সদস্য সংগ্রহ কর্মসূচি চলবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মুহাম্মাদ জাহাঙ্গীর কবির, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মাদ সোহেল সরকার, অর্থ সম্পাদক মুহাম্মাদ মনির হোসাইন, যুব কল্যাণ সম্পাদক মুহাম্মাদ বেলাল হোসাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মুহাম্মাদ আবুল হোসেন প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।