নিজস্ব সংবাদদাতা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্ম বার্ষিক উপলক্ষে এবং সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সকালে শহরের মিশনপাড়া হোসিয়ারি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নারায়ণগঞ্জ মহানগরের আয়োজনে অনুষ্ঠিত হয় এ শিক্ষা সামগ্রী বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডঃ আবু আল ইউসুফ খান টিপু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এডঃ কাজী মাওলানা মোহাম্মদ আবুল হোসেন।
নারায়ণগঞ্জ মহানগর ওলামা দলের সদ্যস সচিব মোঃ আব্দুল কাইউম সঞ্চালনায় এবং নারায়ণগঞ্জ মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ কারী মোঃ শিব্বির আহাম্মেদ এর সভাপতিত্বে বিশেষ অতিখি হিসেব আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক ফাতেহ্ মোঃ রেজা রিপন, মোঃ ফকরুল ইসলাম মজনু , নারায়ণগঞ্জ মহানগর ওলামা দলের সিনিঃ যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ রফিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আশু রোগমুক্তি কামনা ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্নার শান্তি কামনা এবং প্রায়ত আরাফাত রহমান কোকোর আত্নার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে নগরীর বিভিন্ন মাদ্রাসায় অধ্যায়নরত ছাত্রদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।