Logo
HEL [tta_listen_btn]

খানপুরে জামায়াতের গণসংযোগ

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে শনিবার (২৯ নভেম্বর) বাদ আসর। শহরের খানপুর হসপিটাল রোড থেকে শুরু করে খানপুর বউবাজার, তল্লা বড় মসজিদ, ডন চেম্বার, মিশনপাড়া মসজিদ পর্যন্ত এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগে সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে দাড়িপালা প্রতীকের লিফলেট ও প্রার্থী পরিচিতি সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। স্থানীয়রা উৎসাহ ও আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করেন।
মাওলানা মঈনুদ্দিন আহমাদের পক্ষে উপস্থিত নেতা ও কর্মীরা জনগণকে আহ্বান জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয় নিশ্চিত করতে।
উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারি সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরীর কর্মপরিষদ সদস্য ফরিদ উদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ পূর্ব থানা আমীর হাবিবুর রহমান মল্লিক, সেক্রেটারি হাফেজ কামরুল হোসাইন, ওয়ার্ড সভাপতি হাফেজ বিল্লাল, খানপুরের কৃতি সন্তান জাহাঙ্গীর কবির পোকন, বিশিষ্ট সমাজসেবক নাঈম হোসেন মিশাল।
এছাড়া এলাকাবাসী ও স্থানীয় নেতা-কর্মীরা এই গণসংযোগে অংশগ্রহণ করে নির্বাচনী প্রার্থীর প্রতি সমর্থন ও উৎসাহ প্রদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com