Logo
HEL [tta_listen_btn]

সুস্থতা কামনায় দোয়া মাহফিলে আনিসুল ইসলাম সানি/রিভার্স জাতির সংকটের পথপ্রদর্শক খালেদা জিয়া

নিজস্ব সংবাদদাতা
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠীত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) শহরের উকিলপাড়া এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় আনিসুল ইসলাম সানি বলেন, শারীরিক অসুস্থতা ও সংকটের মধ্যেও দেশ ছেড়ে যাননি খালেদা জিয়া। তার মতো নেতৃত্ব আমাদের অহংকার। তিনি আমাদের গহীন অন্ধকারে পথ দেখিয়েছেন। সংকটেও কীভাবে মাথা উঁচু করে থাকতে হয়, প্রতিপক্ষের বিরুদ্ধে কীভাবে সংযমী হতে হয়, সেই শিক্ষা দিয়েছেন।
তিনি বলেন, বিগত সরকার অত্যন্ত কৃত্রিমভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অসুস্থ করে রেখেছিল। এটা তার স্বাভাবিক অসুস্থতা নয়। একজন নারী পায়ে হেঁটে জেলখানার ভেতরে ঢুকলেন, একটি অন্যায়, অসত্য, মিথ্যা মামলায়। জেলে নেওয়ার পর প্রমাণ ছাড়াই নানা উপায়ে তাকে অসুস্থ করা হয়েছে।
তিনি বলেন, রাষ্ট্র যখন কারও করায়ত্ত থাকে এবং সেই রাষ্ট্র যখন একজন ঘৃণাপরায়ণ, প্রতিশোধপরায়ণ, স্বৈরাচারী, আক্রমণাত্মক, হিংসাপরায়ণ শাসকের হাতে থাকে তখন সেই রাষ্ট্র যে কোন মানুষকে যে কোনো ভাবে হয়রানি করতে পারে। আমরা সেটাই দেখেছি। হাঁটতে পারা সুস্থ একজন মানুষের জীবনীশক্তি কীভাবে দুর্বল হলো? কেন হলো? এর পেছনে সম্পূর্ণ ষড়যন্ত্রের হাত রয়েছে সেই প্রতিশোধপরায়ণ, আক্রমণাত্মক নারী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, খালেদা জিয়া স্বামী হারিয়েছেন, বাড়ি হারিয়েছেন, সব কিছু হারিয়েছেন, চোখের সামনে সন্তানদের নির্যাতন দেখেছেন, তারপরও এই দেশের মানুষ, মাটি ও পানি ছেড়ে যাননি। এক অদ্ভুত বিশাল হৃদয় নিয়ে, অদ্ভুত দেশপ্রেম নিয়ে, স্বামীর রেখে যাওয়া বাংলাদেশকে রক্ষার অঙ্গীকার নিয়ে তিনি থেকেছেন। অথচ দেখেছি আরেকজন, একটু সমস্যা হলেই পালিয়ে গেছেন। সময় আসতেই সবার আগে লাফ দিয়ে চলে গেছে তার (শেখ হাসিনা) ছেলের কাছে। এরপর জনতার রুদ্ররোষ দেখে সবকিছু ছেড়ে এখান থেকেও পালিয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি ডা. এম এ লতিফ তুষার। মহানগর সাংস্কৃতিক জোটের সভাপতি ও জাসাস নেতা হারুন অর রশীদ মুকুল, জেলা জাসাসের সহ-সভাপতি হাজী শহিদুল ইসলাম রিপন, জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আনোয়ার হোসেন সুমন, মহানগর ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিক মুন্সী, মহানগর জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মাগফুর ইসলাম পাপন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম রুবেল, শাফিউজ্জামান, মহানগর সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি এম.এ সাত্তার ভুট্টু, যুগ্ম-সচিব মোঃ ইকবাল, মহানগর জাসাসের ধর্ম বিষয়ক সম্পাদক শহিদুল্লাহ কায়সার, বন্দর থানা জাসাসের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, কাশিপুর ইউনিয়ন জাসাসের সহ-সভাপতি আনোয়ার, সাধারণ সম্পাদক মুহা রহিম হোসাইন বাবুল, সহ-সাধারণ সম্পাদক হারুন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল, আলামিন, সহ-প্রচার সম্পাদক শাহরুল, সহ-দপ্তর সম্পাদক মমিন, গোলাকান্দাইল ইউনিয়ন জাসাসের সভাপতি মোঃ শাহজাহান পাটোয়ারি, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, ফতুল্লা থানা ওলামা দলের আহ্বায়ক জিলানী ফকির, ১৪নং ওর্য়াড জাসাসের আহ্বায়ক বুলবুল রাজা মিঠু, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, কাশিপুর ইউনিয়ন ৭নং ওর্য়াড জাসাসের সভাপতি মোঃ জাব্বার হোসেন, সিনিয়র সহ-সভপতি শাহাবউদ্দিন, সহ-সভপতি মোঃ রুপচান, সাধারণ সম্পাদক মোঃ কালাম, সাংগঠনিক সম্পাদক রমজান সরদার জাসাস নেতা মাকসুদা, নাসরিন, ঝর্ণা, মায়া, সিরিন, হালিমা, ঝুমা, ফরিদ, আহসান উল্লাহ, সম্রাট, আব্দুর রহিম নারায়ণগঞ্জ জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সভাপতি এ.আর আবুল কালাম, সাধারণ সম্পাদক মোঃ শুক্কুর মজুমদার, সাংগঠনিক সম্পাদক বাদশাহ শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তুষার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মনসুর, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আজিম বেপারী, সহ-প্রচার সম্পাদক মুক্তার হোসেন, নির্মাণ শ্রমিক নেতা মোঃ মফিজ, মোঃ নয়ন, মোঃ কামাল হোসেন, মোঃ রিকু প্রমুখ।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com