বন্দর সংবাদদাতা
বন্দর থানাধীন আদমপুর বন্ধুমহল ও যুব সমাজের উদ্যোগে প্রথম ডিগবল টুর্ণামেন্ট ফাইনার ম্যাচ ও পুরষ্কার বিতরন গত ২জানুয়ারী শুক্রবার বিকেলে পশ্চিম আদমপুর বাইতুন নূর নজামে মসজিদের সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও আদমপুর পাঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক মোঃ ফরিদ হোসেন।উক্ত ফাইনাল খেলার প্রধান অতিথি বক্তব্যের ফরিদ হোসেন বলেন, খেলাধুলা করলে মনটা প্রফুল্ল থাকে শরীরকে চাঙ্গা রাখে আমি মনে করি সব সময় খেলাধুলা নিয়ে তোমরা থাকবা মাদক থেকে দূরে থাকবা যারা মাদক ব্যবসা নিয়ে জড়িত থাকেন এবং মাদক সেবী আমরা কাউকে এ সমাজে বসবাস করতে দিব না। তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করা হবে। আমরা যারা এই সমাজে বসবাস করি তাদের প্রতি আমার একটি অনুরোধ থাকবে মাদককে না বলি এ সমাজ ও দেশকে নতুন ভাবে প্রতিষ্ঠিত করি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী দল জাসাসের বন্দর থানা সভাপতি এড : আঃ মতিউর রহমান মতিন। নারায়নগঞ্জ মহানগর বিএনপি সদস্য শহীদুল ইসলাম রিপন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৪,৫,৬,নং ওয়ার্ডের মহিলা মেম্বার বিউটি আক্তার ,পূর্ব কল্যান্দীর বাইতুল নুর জামে মসজিদের কোষ্যাধক্ষ আক্তার হোসেন,যুগ্ন সম্পাদক দেলোয়ার হোসেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সদস্য স্বপন ভেন্ডার,বাবুল মিয়া, খোকন প্রধান, ওয়াজেদ আলী, আনিজুল মিয়া বন্দর থানা জাসাসের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক মিলন পশ্চিম আদমপুর বাইতুন নুর জামে মসজিদ এর সভাপতি হাজী নুরুল হক মাষ্টার এর সভাপতিত্বে এবং কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সদস্য মোঃ রুপজেল আহম্মেদ এর সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ সোহেল মিয়া, ফয়সাল হোসেন, নয়ন মানিক হাসান সোয়াহেব ওসমান গনি জাহাঙ্গীর হোসেন আসান উল্লাহ ,মোক্তার হোসেন, মোঃ সেলিম মাতাব্বর আলী, বিএনপির ৫নং ওয়ার্ড অঙ্গ সংগঠনের নেএীবৃন্দ। রোহান এর দলকে ১শূন্য গোলে পরাজিত করে মোস্তাকিমের দল চ্যাম্পিয়ন নির্বাচিত হয় এ সময় খেলাটি পরিচালনা ও আয়োজন করেন মোহাম্মদ নয়ন ইমন সিজান মোস্তাকিম রোহান মোরসালিন রাহাত সিয়াম কাউসার জান্নাতুল তুহিন মৃদুল অয়ন ইয়াছিন রায়হান ও আলিফ প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।