Logo
HEL [tta_listen_btn]

ফতুল্লায় উদ্বুদ্ধকরণ সভায় ডিসি/রিভার্স রাষ্ট্র সংস্কারের সুযোগ দিচ্ছে গণভোট

ফতুল্লা সংবাদদাতা
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোঃ রায়হান কবির বলেছেন, ৫ আগস্টের পর রাষ্ট্র সংস্কারের একটি সুযোগ তৈরি হয়েছে। কিছু সংস্কার জনগণের ওপর ছেড়ে দেওয়া হয়েছে, আর সে কারণেই এই গণভোটের আয়োজন।
গতকাল বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠিত এক উদ্বুদ্ধকরণ সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফয়েজ উদ্দিনের সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। গণভোটের মাধ্যমে জনগণ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশের সুযোগ পায়, যা গণতন্ত্রের মূল ভিত্তি।
তিনি বলেন, ৫ আগস্টের পর রাষ্ট্র সংস্কারের একটি সুযোগ তৈরি হয়েছে। কিছু সংস্কার জনগণের ওপর ছেড়ে দেওয়া হয়েছে, আর সে কারণেই এই গণভোটের আয়োজন। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই সঙ্গে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক আরও বলেন, আগে ভোট দেওয়ার উপযুক্ত পরিবেশ ছিল না, এবার জনগণ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। ‘হ্যাঁ’ বা ‘না’ যেটিতে ভোট দেবেন, সেটি সম্পূর্ণ আপনাদের সিদ্ধান্ত। আমরা এখানে এসেছি আপনাদের ভোটাধিকার প্রয়োগে সচেতন করতে।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেল এসিল্যান্ড আসাদুজ্জামান নুর, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তাছিনুর রহমান, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া, ফতুল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন, নির্বাচন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
বক্তারা ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করার পাশাপাশি নির্বাচন সংক্রান্ত ভ্রান্ত ধারণা দূর করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং ভোটারদের সচেতন করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com