Logo
HEL [tta_listen_btn]

১২ তারিখ আমিই বিজয়ের মালা পরবো

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী নির্বাচনে প্রশাসনের কার্যক্রমের প্রশংসা করে বলেছেন, ১২ তারিখ আমিই বিজয়ের মালা পরবো।
গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় ‘কালো টাকা ছড়ানো’ ও অবৈধ অস্ত্রের ব্যবহারের শঙ্কার কথাও জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফতুল্লা অঞ্চলে ‘খেজুর গাছ’ প্রতীকের এ প্রার্থী।
তিনি বলেন, “রিউমার আছে কিছু। আমি চোখে দেখিনি। কিন্তু কালো টাকার ছড়াছড়ি হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করবো। টাকার ছড়াছড়ি হলে তখন আর ফেয়ার ইলেকশন থাকে না।”
অস্ত্রের ব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ করে জোটের এ প্রার্থী বলেন, “শোনা যায়, অনেকের কাছে অস্ত্র আছে। বৈধ, অবৈধ ইত্যাদি। যদি এটিই সত্য হয় তাহলে এই ব্যাপারটিকে সমগুরুত্ব দিয়ে দেখার দাবি জানাই।”
তিনি আরও বলেন, “কোনো একটি পার্টিকুলার দল অপকৌশল করবে, এই ধরনের আলোচনা হচ্ছে। এই কৌশল যারা সাপ্লাই দিচ্ছেন এবং তারা অ্যাপ্লাই করবেন, তাদের বলতে চাই, এইভাবে বিজয়ী হয়েও তৃপ্তি পাবেন না। নিজের বিবেক তো থাকা দরকার। মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করেন।”
ভোটের মাঠে প্রত্যাশা জানতে চাইলে মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, “আমি শুধু সময় গুনতেছি, ১২ তারিখ আমি বিজয়ের মালা পরবো।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com