Logo
HEL [tta_listen_btn]

জুলাই শহীদদের কবর জিয়ারত

ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লায় জুলাই যোদ্ধা শহীদ হাফেজ মাবরুর হোসেন রাব্বীর কবর জিয়ারত ও তার বাবার সঙ্গে সাক্ষাৎ করেছেন হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী।
গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) কবর জিয়ারত শেষে মুফতি ইসমাঈল সিরাজী বলেন, “জুলাই শহীদ ও যোদ্ধাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, দেশে জনপ্রত্যাশার যে নির্বাচন হবে তা এই জুলাই শহীদদের রক্তের বিনিময়েই।”
তিনি বলেন, “জুলাই শহীদদের রক্তের বিনিময়ে এই নির্বাচন সুষ্ঠু না হলে গাদ্দারি হবে।”
তিনি আরও বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com