Logo
HEL [tta_listen_btn]

বন্দরে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

বন্দর সংবাদদাতা
বন্দর উপজেলার একটি বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে। আগুন অল্প সময়ের মধ্যে নেভানো গেলেও আশেপাশের এলাকায় বেশ কিছুক্ষণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।
গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে উপজেলার মদনগঞ্জ এলাকায় মদনগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ‘ওপেন ইয়ার্ডে’ আগুন লাগে।
তবে, ‘যান্ত্রিক গোলযোগের’ কারণে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন ইউএনও।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই আশেপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। থানা এলাকাতেও বিদ্যুৎ সংযোগ নেই।”
অগ্নিকাণ্ডের ঘটনার পর উপকেন্দ্রটি পরিদর্শন করেছেন ইউএনও শিবানী সরকার। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনে বন্দর অংশের সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বেও রয়েছেন।
তিনি বলেন, “আমরা এখানে এসেছিলাম। বিদ্যুৎ গ্রিডের যিনি ইনচার্জ এবং ডিজিএম, তাদের সঙ্গে কথা হয়েছে। তাদের ভাষ্য, যান্ত্রিক গোলযোগ থেকেই আগুনের ঘটনা ঘটেছে। তবে, আগুন দ্রুত সময়ের মধ্যেই নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে।”
সন্ধ্যা সাতটার দিকে মুঠোফোনে এ সরকারি কর্মকর্তা বলেন, দশ মিনিট আগেই বিদ্যুৎ সরবরাহ আবার চালু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com