Logo
HEL [tta_listen_btn]

রামারবাগে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা ভাঙচুর

ফতুল্লা সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রসহ আশপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এরই মধ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের একটি ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।
গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামারবাগ প্রাইমারি স্কুলের পাশে এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন যুবক রাতের আঁধারে সিসিটিভি ক্যামেরার আশপাশে ঘোরাঘুরি করেন। পরে তারা ক্যামেরাটি ভেঙে নিয়ে যায়। একই এলাকায় কেন্দ্রের আশপাশ থেকে অন্তত পাঁচটি সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এসএম ফয়েজ উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখছি। সত্যতা পেলে পুনরায় ওইসব স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com