Logo
HEL [tta_listen_btn]

৩৫ কেন্দ্রে সার্বক্ষণিক সেনা মোতায়েন চাই

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ভোটের দিন সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের ৩৫টি কেন্দ্রে সার্বক্ষণিক সেনা মোতায়েনের আবেদন জানিয়েছেন। গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক রায়হান কবির বরাবর এ আবেদন জমা দেন।
আবেদনে আজহারুল ইসলাম মান্নান উল্লেখ করেন, “সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের তিনটি কেন্দ্র ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন এর বাড়ির খুবই নিকটবর্তী। নির্বাচনের দিন এই কেন্দ্রগুলো দখল, ব্যালট বক্স ছিনতাই, জাল ভোট প্রদান, দাঙ্গা-হাঙ্গামাসহ বড় ধরনের সংঘর্ষ ও বোমা হামলার ঝুঁকিপূর্ণ। এর আগে নির্বাচনী প্রচারণাকালীন তার বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে।”
তিনি আরও বলেন, তাই সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ের মোট ৩৫টি কেন্দ্রকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ কারণে ভোট চলাকালীন সার্বক্ষনিক সেনা মোতায়েন রাখার অনুরোধ জানিয়েছেন মান্নান। তিনি সতর্ক করেছেন, “নইলে সাধারণ ভোটারদের জান-মাল হুমকির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।”
আবেদনে উল্লেখিত কেন্দ্রগুলো হলো— সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া হরিদাস–গৌরগোবিন্দ–শ্যামসুন্দর স্মৃতি সরকারি বিদ্যায়তন (১ ও ২ নম্বর), সাদিপুর চৌড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাদিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সানমান্দি মারবদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বারদী নুনেরটেক উচ্চ বিদ্যালয় (১ ও ২ নম্বর), জামপুর উটমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পেরাব আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র, শম্ভুপুরা চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয় (১ ও ২ নম্বর), হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
সিদ্ধিরগঞ্জ অঞ্চলের মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয় (১, ২ ও ৩ নম্বর), হাজী শামসুদ্দিন উচ্চ বিদ্যালয় (১ ও ২ নম্বর), আল বালাগ আদর্শ একাডেমি, হীরাঝিল আইডিয়াল হাই স্কুল, মিজমিজি পাইনাদি ফাজিল মাদ্রাসা (১ ও ২ নম্বর), মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র, রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ (১, ২ ও ৩ নম্বর), সিদ্ধিরগঞ্জ দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়, বিদ্যু উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, হৃদয়মনি ক্রিয়েটিভ স্কুল, ধনকুন্ডা পপুলার হাই স্কুল (১ ও ২ নম্বর), হলি কোরআন প্রি-ক্যাডেট মাদ্রাসা, হলি উইলস মডেল স্কুল, জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজ (১, ২ ও ৩ নম্বর)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com