Logo
HEL [tta_listen_btn]

ভোট পুনঃগণনার দাবি মামুনের

নিজস্ব সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের ভোট পুনরায় গণনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন দশ দলীয় জোটের প্রার্থী এবিএম সিরাজুল মামুন।
গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজুল মামুন। এ লক্ষ্যে তিনি ঢাকা অবস্থান করছেন বলেও যোগ করেন তিনি।
এবিএম সিরাজুল মামুন বলেন, “নারায়ণগঞ্জ-৫ আসনে আমরা বিভিন্ন কেন্দ্রে ভোট ও ফলাফল কারচুপির সংবাদ পেয়েছি। তাই আসনটির ভোট পুনরায় গণনার জন্য আমি আজই নির্বাচন কমিশনে চিঠি দেবো। এজন্য আমি ঢাকা এসেছি। বাকিটা সংবাদ সম্মেলন করে আমরা জানাব।”
এর আগে তিনি তাঁর অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে বলেছেন, “নারায়ণগঞ্জ-৫ আসনে বিভিন্ন কেন্দ্রে ভোট ও ফলাফল কারচুপির অভিযোগ করছেন অনেকেই। ভোট পুনরায় গণনার আবেদনের কথাও বলছেন।”
এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। শুক্রবার জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির ফলাফল ঘোষণা করেন। ফলাফল অনুযায়ী, এবিএম সিরাজুল মামুনের থেকে ১৩ হাজার ৬০৩ ভোট বেশি পেয়ে ধানের শীষের প্রার্থী এড. আবুল কালাম বিজয়ী হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com