Logo
HEL [tta_listen_btn]

মুন্সিগঞ্জের তিন আসনে বিএনপির ক্লিন সুইপ

বিশেষ সংবাদদাতা
মুন্সিগঞ্জের তিনটি সংসদীয় আসনে বিশাল ব্যবধানে বিজয় অর্জন করেছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে জেলার তিনটি আসনেই বিএনপি প্রার্থীরা জয়লাভ করেছেন।
মুন্সীগঞ্জ-১ আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ। তিনি পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৫৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী একেএম ফখরুদ্দিন রাজি পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৮ ভোট। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে জেলা রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী আব্দুস সালাম আজাদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি মনোনীত প্রার্থী মাজেদুল ইসলাম পেয়েছেন ৫৮ হাজার ৫৭৩ ভোট। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করেন।
এদিকে মুন্সীগঞ্জ-৩ আসন থেকেও বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ কামরুজ্জামান রতন। তিনি পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী মোঃ মহিউদ্দিন পেয়েছেন ৮৮ হাজার ৯৩৬ ভোট। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে জেলা রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ-৩ আসনের ১৬৯টি ভোটকেন্দ্র এবং একটি পোস্টাল ব্যালট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
জেলার তিনটি আসনেই বিএনপি প্রার্থীদের এমন বিজয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com