Logo
HEL [tta_listen_btn]

আড়াইহাজারে অস্ত্র ও গুলি উদ্ধার

আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজারে থানা পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টা ৩৫ মিনিটে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে মাহমুদপুর ইউনিয়নের যোগারদিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামি শফিকুল ওরফে শপ্ফার (৪০) বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শফিকুল ওরফে শপ্ফা একটি আগ্নেয়াস্ত্র ফেলে রেখে পালিয়ে যায়। পরে তার ঘর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।
এ ঘটনায় পলাতক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com