Logo
HEL [tta_listen_btn]

দখলবাজদের ঠিকানা আমার এলাকায় হবে না………………….আজহারুল ইসলাম মান্নান

সোনারগাঁ সংবাদদাতা
নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আমি সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞ। আমি তাদের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করবো। সোনারগাঁয়ের মানুষকে আমি শান্তি দিতে চাই।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিক্রিয়ায় একথা জানান মান্নান।
তিনি বলেন, আমি এমপি থাকা অবস্থায় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জে কেউ মাদক ব্যাবসা, সন্ত্রাস ও চাঁদাবাজি করতে পারবে না। দখলবাজদের ঠিকানা আমার এলাকায় হবে না। আমি ওদের ঘুম হারাম করে দিবো।
নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ১ লক্ষ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে তার প্রধান প্রতিদ্বন্দী জামায়াতের প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া পেয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ৯১৮ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com