Logo
HEL [tta_listen_btn]

জেলার সর্বত্র ডেঙ্গুর চোখ রাঙানি

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জে ডেঙ্গু মশার বিস্তার বাড়ছে । এডিস মশাবাহিত ভাইরাসটির সংক্রমণও কিছুটা নিন্মগতি। গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ১ জন। এ নিয়ে চলতি বছরে জেলায় মোট রোগীর সংখ্যা ৫৫ জন। এছাড়া চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত আছে ৯ জন। জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নারায়ণগঞ্জে এ যাবৎ কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ি মঙ্গলবার (১৭ জুন) সকাল পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছে ১ জন।
২৪ ঘন্টায় কোন ছাড় প্রাপ্ত রোগী নেই। এ বছর পুরো জেলায় হাসপাতাল থেকে ছাড় প্রাপ্ত হয়েছে ৫৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com