Logo
HEL [tta_listen_btn]

বিএনপির জয়ে না’গঞ্জে মসজিদে-মসজিদে দোয়া

নিজস্ব সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে জনভোগান্তি এড়াতে দলটির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কোনো ধরনের আনন্দ মিছিল না করে মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
নির্দেশনা অনুসারে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এসব আয়োজনে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর রুহের মাগফিরাত কামনা করা হয়।
এ ছাড়া বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
পরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ জেলার পাঁচটি আসনের মধ্যে চারটিতে দলের বিজয়ে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের ভোটে এই বিজয় অর্জিত হয়েছে এবং এই ফলাফল জনগণের প্রত্যাশা পূরণে দলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনে অনুপ্রাণিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com