Logo
শিরোনাম
ফতুল্লায় অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার দেখার কেউ নেই……………………………../রিভার্স ইসদাইরে অপহরণ ও গুম আতংক সাজাপ্রাপ্ত আসামি মজিবুর গ্রেফতার জমি নিয়ে বিরোধের জের বন্দরে খামারে বিষপ্রয়োগ ৬টি হাঁস ও ২টি শালিক পাখি হত্যার অভিযোগ/কিকঅফ আনিসুল ইসলাম সানি’র শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন ডিবি পরিচয়ে দাপায় ছিনতাই নারীসহ ৩ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ/কিকঅফ কৃষক ও ভোক্তার স্বার্থ রক্ষায় কাজ করছি………………………………স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা থাইল্যান্ডের রাষ্ট্রদূতকে বাণিজ্য উপদেষ্টা এফটিএ দু’দেশের বাণিজ্য ভলিউম বাড়াবে মুন্সিগঞ্জের আলুর মাঠে উৎসবের আমেজ ফাজিলপুরে দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী/রিভার্স খালেদা জিয়া সুস্থ হলে সবার মঙ্গল
HEL [tta_listen_btn]

ভোরে হঠাৎ ব্রেন স্ট্রোক সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার অবনতি

ভোরে হঠাৎ ব্রেন স্ট্রোক সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার অবনতি

ঢাকা অফিস: কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শক্রবার (৫জুন) ভোর সাড়ে ৫টায় তার ব্রেন স্ট্রোক হয়। বর্তমানে নিউরোসার্জন অধ্যাপক রাজিউল হকের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার চলছে। হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরি এ তথ্য নিশ্চিত করেন।  তিনি জানান, গতকাল মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার উন্নতি হয়। তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করেছেন। গতকালই তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের কথা ছিল। অতিরিক্ত সতর্কতা হিসেবে তাকে আইসিইউতে রাখা হয়।বেলা পৌনে ১১টায় আল ইমরান চৌধুরী জানান বর্তমানে নিউরোসার্জন অধ্যাপক রাজিউল হকের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার চলছে।

মোহাম্মদ নাসিমের ছেলে সাবেক সাংসদ তানভীর শাকিল জয় জানান, আজ তাঁর বাবাকে কেবিনে নেয়ার কথা ছিল। হঠাৎ করে ব্রেইন স্ট্রোক করায় অবস্থা খারাপ হয়ে গেছে। তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। এখন তাঁর জরুরি অস্ত্রোপচার চলছে। সবার কাছে দোয়া চান তিনি। ডিবিসি টিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com