Logo
HEL [tta_listen_btn]

বঙ্গবন্ধুর পরীক্ষিত সৈনিক হারালাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 বঙ্গবন্ধুর পরীক্ষিত সৈনিক হারালাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

 

ঢাকা অফিস:   ধর্ম প্রতিমন্ত্রী মুক্তিযাদ্ধা অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (১৩ জুন) রাতে এক শোকবার্তায় তিনি বলেন, শেখ আব্দুল্লাহর মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আওয়ামী লীগ হারালো তৃণমূল থেকে উঠে আসা বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিককে।প্রধানমন্ত্রী বলেন, তিনি আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। মহান মুক্তিযুদ্ধের আদর্শ, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com