বন্দর সংবাদদাতা:
আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ ও সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমেদ কামরানের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বাদ এশা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বুরুন্দীস্থ আওয়ামী লীগ কার্যালয়ে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ এমএ রশিদের নির্দেশক্রমে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। কলাগাছিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী শাহজাহান মিয়ার সভাপতিত্বে উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী নাছির উদ্দিন, কলাগাছিয়া ইউনিয়ন সাবেক ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, হাজী কবির হোসেন, মো: শাহিন ভ‚ইয়া, শাহাআলম মিয়া, বাবু, জিংকু, দেলোয়ার ও রায়হান প্রমুখ
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।