সুজন গোলদার অনিক ফেনি জেলা সংবাদদাতা :
ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক হকার্স এর প্রকাশক,সম্পাদক নুরুল করিম মজুমদার রবিবার রাত ৮টা ৩৫ মিনিটে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে। কিছুদিন তিনি করোনার উপসর্গসহ শ্বাসকষ্টে ভুগলে প্রথমে উনাকে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়,পরে অবস্থার অবনতি হলে ঢাকার গ্রীণ লাইফ হাসপাতালে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ সকালে উনার অক্সিজেন লেভেল ৩৫ এ নেমে গেলে ভেন্টিলেটর সাপোর্ট দেয়ার পরও শ্বাস নেয়ার প্রক্রিয়া স্বাভাবিক হয়নি। সর্বশেষ অবস্থার আরো অবনতি হলে রবিবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ নূরুল করিমের স্বজনদের সাথে আলোচনা স্বাপেক্ষে তাকে রিলিজ করে দেন। পরে তাকে রাত সোয়া ৮টার দিকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষন পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি ফেনী সেন্ট্রাল হাই স্কুল ও পশ্চিম উকিল পাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি ছিলেন। ৪ বার সভাপতি ছিলেন ফেনী প্রেসক্লাবের। মৃত্যুর পূর্ব পর্যন্ত সাংবাদিকতা পেশায় তিনি কাজ করেন বাংলাদেশ টেলিভিশন,ডেইলি স্টার ও ইউএনবির ফেনী জেলা প্রতিনিধি হিসেবে। তার মৃত্যুতে ফেনী প্রেসক্লাবের সভাপতি দিলদার হোসেন স্বপন ও সাধারন সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার সহ প্রেসক্লাবের সকল সদস্য গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।