Logo
HEL [tta_listen_btn]

পরিবেশ রক্ষার জন্য গাছ লাগানোর বিকল্প নেই ————-জেলা প্রশাসক মোঃ জসিমউদ্দিন

পরিবেশ রক্ষার জন্য গাছ লাগানোর বিকল্প নেই
————-জেলা প্রশাসক মোঃ জসিমউদ্দিন

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: জসিমউদ্দিন বলেছেন আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের পরিবেশ রক্ষা করতে হবে। আর পরিবেশ রক্ষার জন্য গাছ লাগানোর বিকল্প নেই। তিনি বলেন একটি গাছই পারে আমাদের জীবন রক্ষা করতে। জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এবছর এক কোটি গাছের চারা রোপন করার আহবান জানিয়েছেন। পহেলা শ্রাবন থেকে এ গাছ লাগানো কর্মসুচি শুরু হয়েছে। আমরা প্রত্যেকে যদি একটি করে গাছ লাগাই এবং সে গাছটি যদি নিজ দায়িত্বে লালন করতে পারি তাহলে আমাদের বেচে থাকার জন্য পরিবেশ রক্ষা করতে পারবো। এর ফলে আমাদের আগামী প্রজন্ম একটি সুন্দর পরিবেশে মানুষ হতে পারবে। তিনি প্রত্যেক কে একটি গাছ লাগিয়ে তার পরিচর্চার আহবান জানিয়ে বলেন প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের গাছ রোপন করতে হবে। তিনি বলেন এ বছর জেলায় আমরা প্রায় একলাখ গাছ রোপন করা হবে। বন বিভাগ থেকে বিনা মুল্যে ফলজ ও বনজ গাছ বিতরন করা হচ্ছে। বৃহস্পতিবার (১৬ জুন) সকালে দেওভোগ বিদ্যানিকেতন হাই স্কুলে আনুষ্ঠানিকভাবে একটি ফলজ ও একটি বনজ গাছের চারা রোপনের সময় শিক্ষকদের উদ্দেশ্যে একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা শরীফুল ইসলাম, বিদ্যানিকেতন ট্রাষ্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, ট্রাষ্টিসদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা। এর আগে সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসুচির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসক বিদ্যানিকেতন হাই স্কুল প্রাঙ্গনে তিনটি গাছের চারা রোপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com