Logo
HEL [tta_listen_btn]

নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত বেড়ে ৫৯৮৫

নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত বেড়ে ৫৯৮৫

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১২ জনের। এ নিয়ে এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে আকান্ত হয়েছেন ৫ হাজার ৯৮৫ জন এবং মারা গেছেন মোট ১২৭ জন। শুক্রবার (৭ আগস্ট) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৮ জন, সদরে ৩ জন ও বন্দরে ১ জন আক্রান্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৬৭ জন ও আক্রান্ত ২ হাজার ৯৪ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৩ জন ও আক্রান্ত ১ হাজার ৩৮৬ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৪৯ ও মারা গেছেন ৩ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৫৫৬ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৫২৬ ও মারা গেছেন ২০ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১০ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৭৪ জন। জেলায় এই পর্যন্ত মোট ৩২ হাজার ৯৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭২ জনের। করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৫ হাজার ৬৪৫ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ১ হাজার ৯২৯ জন, সদর উপজেলার ১ হাজার ৩২১ জন, রূপগঞ্জের ১ হাজার ১৩৬ জন ও আড়াইহাজারের ৫৪৬ জন, বন্দরের ২৩০ ও সোনারগাঁয়ের ৪৮৩ জন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com