Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জে ২৪ ঘণ্টায়  আরও ১৪ জনের করোনা শনাক্ত

না’গঞ্জে ২৪ ঘণ্টায়  আরও ১৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৪ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৬ হাজার ২৪ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ১২৭ জন। রোববার (৯ আগস্ট) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৬ জন, সদরে ১ জন, বন্দরে ২ জন, রূপগঞ্জে ৩ ও সোনারগাঁয়ে ২ জন আক্রান্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৬৭ জন ও আক্রান্ত ২ হাজার ১০৭ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৩ জন ও আক্রান্ত ১ হাজার ৩৯৬ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৫১ ও মারা গেছেন ৩ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৫৫৮ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৫৩১ ও মারা গেছেন ২০ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১০ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৮১ জন। জেলায় এই পর্যন্ত মোট ৩৩ হাজার ৩২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩৯ জনের। করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৫ হাজার ৬৮২ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ১ হাজার ৯৪৫ জন, সদর উপজেলার ১ হাজার ৩৩০ জন, রূপগঞ্জের ১ হাজার ১৪০ জন ও আড়াইহাজারের ৫৪৬ জন, বন্দরের ২৩৪ ও সোনারগাঁয়ের ৪৮৭ জন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com