আড়াইহাজারে আলোর সন্ধানী ব্লাড ফাউন্ডেশন তৃতীয় বছরে পদার্পণ
সোলায়মান হাসান :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারি সফর আলী কলেজ কেম্পাসে আলোর সন্ধানী ব্লাড ফাউন্ডেশনের দ্বিতীয় বছর পূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় রবিবার ৯ আগষ্ট বেলা ১২ ঘটিকায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আড়াইহাজার উপজেলার ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাহিদুল ইসলাম লাফিজ, যুগ্ন আহ্বায়ক আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ, সোহেব যুগ্ন আহ্বায়ক আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ, মো: সাইফুল ইসলাম মোল্লা, সদস্য আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ, আইবুর হাসান হ্নদয় জি.এস সরকারি সফর আলী কলেজ ছাত্রসংসদ, রমজান আলী সভাপতি সরকারি সফর আলী কলেজ শাখা ও সেক্রেটারি ফয়সাল, সাংগঠনিক সম্পাদক জাওয়াদ শরিফ প্রমুখ।