নিজস্ব সংবাদদাতা
ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) প্রকল্পের ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য মো. জাকির হোসেন আকন্দ। তিনি বলেন, ডিএনডিদর উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন করতে মোট ১৩শদ কোটি টাকার প্রয়োজন। ৫শদ ৫৮ কোটি টাকা আর্থিক বরাদ্দ শেষ হয়ে যাওয়ার কারণে প্রকল্পটির কাজের সময়সীমা ২০২১ জুন থেকে বৃদ্ধি করে ২০২৩ জুন পর্যন্ত করা হয়েছে। তাই নতুন করে আরো সাড়ে ৭শদ কোটি টাকা বরাদ্দের জন্য পরবর্তী একনেক সভায় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হবে। রোববার ৯ আগস্ট দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে ডিএনডির পানি নিস্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বাস্তবায়ন সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। জেলা প্রশাসক মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক মোহাম্মদ আলী, ডিএনডি উন্নয়ন প্রকল্পের পরিচালক লে. কর্ণেল মাসফীক আলম ভূইয়া, ১৯ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের মেজর সৈয়দ মোস্তাকীন হায়দার, মেজর মাহতাবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রকল্প প্রসংগে সচিব পদ মর্যাদার এই কর্মকর্তা জানান, ডিএনডিদর নিস্কাশন ব্যবস্থা সফল করতে এরই মধ্যে নতুন ১৩ টি অত্যাধুনিক পাম্প স্থাপন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ডিএনডিদর ২০ লাখ মানুষ জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে মুক্ত হবে। এছাড়া খালগুলোর দুদপাশে মানুষের বিনোদনের জন্য ওয়াকওয়ে, বনায়ন ও দৃষ্টিনন্দন আলোর ব্যবস্থাও থাকবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।