বন্দর সংবাদদাতা:
নারায়ণগঞ্জের বন্দরে ১শ’ গ্রাম গাঁজাসহ রোহান (২৩) নামে এক গাঁজা বিক্রেতাকে আটক করেছে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ। গত ৮ আগষ্ট শনিবার রাতে বন্দর থানার ২০নং ওয়ার্ডস্থ উত্তর বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ী এএসআই নাজমুল বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৩(৮)২০। আটকৃত মাদক বিক্রেতা রোহান বন্দর থানার সোনাকান্দা হাট সংলগ্ন এলাকার মনির হোসেন মিয়ার ছেলে। আটককৃত গাঁজা বিক্রেতা রোহানকে ৯ আগষ্ট রোববার সকালে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।