Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জ বন্দরে স্কুলছাত্রী অপহরনের ১ দিন পর উদ্ধার অপহরণকারি রুবেল গ্রেপ্তার

না’গঞ্জ বন্দরে স্কুলছাত্রী অপহরনের ১ দিন পর উদ্ধার অপহরণকারি রুবেল গ্রেপ্তার

বন্দর সংবাদদাতা:
অপহরনের একদিন পর অবশেষে বন্দর র্গালস স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ¯স্নিগ্ধা (১৪)কে উদ্ধারসহ অপহরণকারী রুবেল (২২)কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গত ৮ আগষ্ট শনিবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এর পূর্বে গত ৭ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় বন্দর থানার সোনাকান্দা ঋষিপাড়া এলাকায় স্কুলছাত্রী অপহরনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় অপহৃতা স্কুল ছাত্রীর পিতা স্বপন কুমার দাস বাদী হয়ে গ্রেপ্তারকৃত অপহরণকারি রুবেল মিয়াসহ ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় নারী ও শিশু নির্যতন দমন আইনে মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ১২(৮)২০। জানা গেছে, বন্দর থানার সোনাকান্দা ঋষিপাড়া এলাকার স্বপন কুমার দাসের মেয়ে ¯স্নিগ্ধা তাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় র্দীঘ দিন ধরে একই এলাকার জয়নাল আবেদিন মিয়ার ছেলে রুবেল মিয়া উক্তাক্তসহ বিয়ের প্রলোভন দেখিয়ে আসছে। এর ধারাবাহিকতায় গত ৭ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় স্কুল ছাত্রী ¯স্নিগ্ধা তার আত্মীয় বাড়িতে যাওয়ার সময় উৎপেতে থাকা রুবেল এনায়েতনগর এলাকার বাচ্চু মিয়ার ছেলে ইয়াছিন (২০) ও শহিদুল্লাহ মিয়ার ছেলে মহিবুল্লাহ (১৮) মিলে জোর পূর্বক ভাবে স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে অপহৃতা স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে বন্দর তানায় লিখিত অভিযোগ দায়ের প্রেক্ষিতে পুলিশ সদরঘাট এলাকা তেকে স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারি রুবেলকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক ফয়েজ গনমাধ্যমকর্মীদের জানান, স্কুল ছাত্রী অপহরনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আমরা অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অপহরনকারি রুবেলকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করতে সক্ষম হয়েছি। বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যহত আছে। আমরা স্কুল ছাত্রীকে ডাক্তারি পরিক্ষা শেষে ৯ আগষ্ট রোববার সকালে ২২ ধারায় আদালতে প্রেরণ করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com