Logo
HEL [tta_listen_btn]

নাটোরের সিংড়া ৯ দফা দাবিতে আদিবাসীদের মানববন্ধন

নাটোরের সিংড়া ৯ দফা দাবিতে আদিবাসীদের মানববন্ধন

এস ইসলাম, নাটোর জেলা সংবাদদাতা :

নাটোরের সিংড়ায় ৯ দফা দাবিতে মানববন্ধন করেছে আদিবাসিরা। রবিবার ৯ আগস্ট সিংড়া উপজেলা কোর্টমাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, পিকেএসএস এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদ, চামারী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি রবিউল করিম, জাতীয় আদিবাসি পরিষদের উপজেলা সভাপতি পরিতোষ চন্দ্র, সাধারন সম্পাদক রঘুনাথ এক্কা, সাবেক ইউপি সদস্য সরেস উরাও, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য রবিন কুমার কুন্ডু, জেলা আদিবাসি পরিষদের সদস্য হ্রদয় এক্কা, উপজেলা জাতীয় আদিবাসি যুব পরিষদের সভাপতি লিটন এক্কা প্রমুখ। বক্তারা আদিবাসিদের সাংবিধানিক স্বীকৃতি, করোনা মহামারীতে আদিবাসিদের কর্মসংস্থানের নিশ্চয়তা, আলাদা মন্ত্রাণালয় গঠনসহ ৯ দফা দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com