Logo
HEL [tta_listen_btn]

লালপুরে ৩৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক

লালপুরে ৩৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক

এস ইসলাম, নাটোর জেলা সংবাদদাতা :

নাটোরের লালপুরে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে ৩৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক করেছে র‌্যাব -৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা আক্কেল আলী (৩৭) উপজেলার বড়বাতকয়া এলাকার হায়াতুল্লাহ প্রামানিকের ছেলে ও রিন্টু আলী (৩০) পার্শ্ববর্তী রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ বারশাপাড়া এলাকার তছেন আলীর ছেলে। রবিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে ৩৭৫ পিচ ইয়াবাসহ হাতে নাতে তাদেরকে আটক করে র‌্যাব। র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান, ‘আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৩৭৫ পিচ ইয়াবাসহ আক্কেল আলী ও রিন্টু নামের দুইজন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত ২টি মোবাইল ও মাদক বিক্রয়লব্ধ নগদ ৮,০০০ টাকা জব্দ করা হয়েছে। তিনি আরো জানান,’ আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়াছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।এঘটনায় লালপুর থানায় মামলা রুজু করা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com