Logo
HEL [tta_listen_btn]

নাটোরের গুরুদাসপুর চলনবিলে নৌকায় নর্তকী নিয়ে অশ্লিল নৃত্য, দুই নর্তকীসহ আটক-১৫

নাটোরের গুরুদাসপুর চলনবিলে নৌকায় নর্তকী নিয়ে অশ্লিল নৃত্য, দুই নর্তকীসহ আটক-১৫

এস ইসলাম, নাটোর জেলা সংবাদদাতা :

নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিল বিলশা এলাকায় নৌকায় নর্তকী নিয়ে ফুর্তিকালে ২ নর্তকীসহ ১৩ জন যুবককে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার চলনবিল বিলশা এলাকার মাঝ বিলে নৌকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে আটকৃতদের নামে মামলা রজু করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটকৃত ২ নর্তকীর বাড়ি বগুড়ার শেরপুরে এবং আটকৃত ১৩ জন যুবকের বাড়ি তাড়াশ উপজেলার নাদোশহীদপুর এলাকায়। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোজাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে উপজেলার চলনবিল বিলশা এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে বিলশা এলাকার মাঝ বিলে একটি নৌকায় উচ্চ শব্দে গান বাজিয়ে ১৩ জন ছেলে ও দুই জন নর্তকীকে অশ্লিল নৃত্য পরিচলনা করতে দেখলে সঙ্গে সঙ্গে পুলিশ তাদের গ্রেফতার করে। আটকৃতদের নামে মামলা রজু করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নৌকা ভ্রমনের নামে কোন রকম অশ্লিল ফুর্তি করা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com