Logo
HEL [tta_listen_btn]

নাটোরের সিংড়ায় এক যুগ বন্ধ থাকা রাস্তা করে দিলো মুক্তিযোদ্ধা পরিবার

নাটোরের সিংড়ায় এক যুগ বন্ধ থাকা রাস্তা করে দিলো মুক্তিযোদ্ধা পরিবার

এস ইসলাম, নাটোর জেলা সংবাদদাতা :

নাটোরের সিংড়ায় দুই পরিবারের দ্বন্দ্বে এক যুগ বন্ধ রাখার পরে খুলে দেওয়া হলো সাধারণ মানুষের চলাচলের রাস্তা। উপজেলার ছাতারদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাজাহান আলী এবং সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদ সহ আরো কয়েকজনের পরামর্শে ও ঐকান্তিক প্রচেষ্টায় সম্প্রতি এক যুগ বন্ধ থাকা রাস্তাটি খুলে দেন শহীদ মুক্তিযোদ্ধার ছোট ভাই গোলাম মোস্তফা। জানা যায়, নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামে স্বাধিনতা যুদ্ধে তৎকালিন রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয় ঐ গ্রামের কিছু ব্যক্তি। এ সময় রাজাকারদের সহযোগিতায় শহীদ হয় সহোদর দুই ভাই। কালের বিবর্তনে মুক্তিযোদ্ধা পরিবার কোনঠাসা হয়ে পড়ে। এরপর থেকে প্রভাবশালীর সাথে শুরু হয় দ্বন্দ্ব শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের। এমনি ভাবে ঐ গ্রামের প্রতিবেশি আব্দুল মজিদ পরিবারের সাথে জমি নিয়ে বাঁধে বিরোধ। মুক্তিযোদ্ধা পরিবারের অন্যান্য সদস্যরা অভিযোগ করে বলেন, বসতভিটার ১১ শতাংশ জমির ৪ শতক দখল করে আব্দুল মজিদ পরিবার। তারপর থেকে হামলা, মামলা এবং হুমকির মুখে পরে তাদের পরিবার। প্রতিবেশির দ্বারা জমি দখল হয়রানী, মামলা, হামলার শিকার হয়ে অনেকটা জেদের বশে জনসাধারনের চলাচলের একটি রাস্তা বন্ধ করেছিলেন তারা। এলাকাবাসী সূত্রে জানা যায়, এই বিরোধ নিয়ে অনেক বিচার-শালিসি হয়েছে। কিন্তু সেই গ্রাম্য বিচার মানতে নারাজ প্রভাবশালী আব্দুল মজিদ পরিবার। যার কারণে ওই দুই পরিবারের দ্বন্দ্বে চলাচলের রাস্তা বন্ধ হয়ে পড়ে। দুটি পরিবারের সদস্যরা কেউ কারো ছায়া পর্যন্ত দেখত না। এমনি ভাবে কেটে যায় প্রায় ১২ বছর। সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদ জানান, ৬ মাস আগে ঐ গ্রামে ঘুরতে ঘুরতে রাস্তাটি বন্ধ দেখে গ্রামবাসীর কাছে রাস্তা বন্ধের কারণ জানতে চেয়েও পাননি সদুত্তর। পরে লোকমুখে ঘটনা জানতে পেরে তখন থেকে ঐ রাস্তা জনস্বার্থে খুলে দেবার জন্য জোর প্রচেষ্টা চালান। ঈদুল আজহার আগে কথা বলেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য গোলাম মোস্তফার সাথে তাঁকে ঐ রাস্তা খুলে দেবার অনুরোধ করে পরামর্শও দেন তিনি। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাজাহান আলী জানান, এই রাস্তাটা বহু পুরাতন রাস্তা ছিলো। কিন্তু শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সাথে আব্দুল মজিদ পরিবারের দ্বন্দ্বের কারনে রাস্তাটি প্রায় ১যুগ আগে বন্ধ হয়ে যায়। আমি সভাপতি নির্বাচিত হবার পর থেকেই ইচ্ছা ছিলো গ্রামের মানুষের জন্য রাস্তাটা খোলা বিশেষ প্রয়োজন। সেই সাথে গ্রামের কিছু যুবসমাজের অনুরোধে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য গোলাম মোস্তফার সাথে কথা বলি। আলোচনার একপর্যায়ে মোস্তফা রাস্তাটা খুলে দিতে রাজি হয়। ঈদুল আজহায় মোস্তফা বাড়ি এসে ঈদের পরে রাস্তাটা সকলের চলাফেরার জন্য উন্মুক্ত করে দেয়। গ্রামের মানুষের কথা ভেবে রাস্তাটি খুলে দেবার জন্য শহীদ মুক্তিযোদ্ধার ছোট ভাই মোস্তফা সহ ঐ পরিবারের সকলকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামীলীগ নেতা শাজাহান আলী এবং গ্রামবাসীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com