Logo
HEL [tta_listen_btn]

ফালান মিয়ার ১ মাসের খাবারের দায়িত্ব নিল ছাত্র ফেডারেশন

ফালান মিয়ার ১ মাসের খাবারের দায়িত্ব নিল ছাত্র ফেডারেশন

ফতুল্লা সংবাদদাতা:
নারায়ণগঞ্জ ফতুল্লার রাজাপুরের সেই দিনমজুর ফালান মিয়ার পরিবারের এক মাসের খাবারের দায়িত্ব নিয়েছে ছাত্র ফেডারেশন জেলা শাখা। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টায় ফতুল্লার রাজাপুরের ফালান মিয়ার বাসায় গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেয় ছাত্র ফেডারেশনের নেতৃবন্দ। এ সময় ফালান মিয়ার পরিবারের জন্য ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আটা, ২ লিটার তেল, ৫ কেজি আলু, ৬০ টা ডিম, ১ কেজি লবন, ২ কেজি চিড়া, ১ কেজি গুড়, ১ বক্স খাবার স্যালাইন, ২৫০ গ্রাম পানি বিশুদ্ধকরণের জন্য ফিটকিরী, ৩০ পিস মোমবাতি এবং ১ ডজন দেশলাই নিয়ে যায় ছাত্র ফেডারেশনের সদস্যরা। ছাত্রদের কাছ থেকে খাদ্যসামগ্রী পেয়ে আবেগ আপ্লুত হয়ে পরেন ফালান মিয়া ও তার স্ত্রী মহিতন। ফালান মিয়া বলেন, ‘আমরা দেড় মাস যাবৎ পানিবন্দি আছি। কেউ আমাদের খোঁজটাও নেয় নাই। তোমরা আমাদের খোঁজ নিয়েছ। আমাদের জন্য খাবার নিয়ে আসছো, আমরা অনেক খুশি। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তোমাদের ভালো করুক।’ মহিতন বেগম বলেন, ‘তোমরা আমাদের জন্য যা করেছো তা আমরা কোনোদিন ভুলতে পারবো না। দেড় মাস আমরা অসহায়ের মত জীবনযাপন করেছি। খেয়ে না খেয়ে থাকছি। কেউ আমাদের সহায়তায় এগিয়ে আসেনি। তোমাদের অসংখ্য ধন্যবাদ।’ এ সময় উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশন জেলা সভাপতি শুভ দেব, ছাত্র ফেডারেশন মহানগর আহবায়ক ফারহানা মনিক মুনা, মহানগর যুগ্ম আহবায়ক তাকবীর হোসেন, সম্পাদক ইমরান হোসেন জাহিদ ও শ্রমিক সংহতির জেলা সদস্য আব্দুল আল মামুন। শুভ দেব বলেন, ‘প্রতিবছর বন্যা পরিস্থিতি দেখা দিলে আমাদের সংগঠন মানুষের কাছ থেকে অর্থ সহায়তা সংগ্রহ করে এবং দেশের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় গিয়ে বন্যার্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে। প্রতিবছরের ন্যায় গত ৬দিন যাবৎ আমরা সহায়তা সংগ্রহ কার্যক্রম পরিচালানা করছি। এ বছর নারায়ণগঞ্জেও বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে এবং জেলার মানুষ খেয়ে না খেয়ে জীবনযাপন করছে। এমনই একজন ফালান মিয়া। অনলাইন নিউজ পোর্টাল প্রেস নারায়ণগঞ্জে প্রকাশিত এক সংবাদের মাধ্যমে আমরা ফালান মিয়ার ভোগান্তির কথা জানাতে পারি। বন্যার্থদের সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে আজ আমরা ফালান মিয়ার বাসায় যাই এবং তার পরিবারের এক মাসের খাদ্যসমগ্রী দিয়ে আসি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’ প্রসঙ্গত, বর্ষার শুরুতেই বুড়িগঙ্গার পানিতে প্লাবিত হয় ফতুল্লার রাজাপুর এলাকার দিনমজুর ফালান মিয়ার (৬০) বাড়ি। গত দেড় মাস যাবৎ পানিবন্দি অবস্থায় বসবাস করছিলেন তিনি ও তার স্ত্রী মহিতন বেগম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com