Logo
HEL [tta_listen_btn]

আড়াইহাজারে গামেন্টকর্মীকে  গণধর্ষণের অভিযোগ

আড়াইহাজারে গামেন্টকর্মীকে  গণধর্ষণের অভিযোগ

আড়াইহাজার সংবাদদাতা :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক গামেন্টকর্মীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতা নিজে বাদি হয়ে সোমবার রাত ৮টার দিকে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তাতে চার যুবককের নাম উল্লেখ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ অভিযুক্তদের নাম প্রকাশ করেনি। ধর্ষিতা জানান, চলতি মাসের ৮ আগস্ট শনিবার রাতে নিজের কর্মস্থল রুপগঞ্জের স্কয়ার গামেন্টস্ থেকে কাজ শেষে তার শ্বশুর বাড়ি আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের তেতৈই তলায় যাচ্ছিলেন। স্থানীয় শান্তিরবাজার এলাকার কাকরাইল মোড়া খেয়াঘাট পার হয়ে তিনি স্ট্যান্ডে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। তখন রাত প্রায় সাড়ে ১০টা ভাজে। এ সময় চার যুবক তাকে তার শ্বশুর বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলেন। তাতে তিনি অস্বীকৃতি জানান। পরে তারা পাশের একটি নির্জন স্থানে জোরপূর্বক তাকে নিয়ে যায়। এক পর্যায়ে তার মুখ কাপড় দিয়ে পেঁচিয়ে গলায় ছুরি ধরে জিম্মি করে পালাক্রমে ধর্ষণ করে তারা পালিয়ে যায়। পরে আশপাশের দুই যুবক তাকে শ্বশুর বাড়িতে রাতে পৌঁছে দেয়। অপরদিকে ধর্ষিতার স্বামী বলেন, শনিবার রাতে ঘটনাটি ঘটলেও প্রথমে তার স্ত্রী লোক ল¡জ্জার ভয়ে ঘটনাটি চেপে যায়। পরদিন রোববার সকালে তার স্ত্রী কর্মস্থলে চলে যান। পরে এনিয়ে এলাকায় কানাগুশা শুরু হয়। দিনভর তার ফোনে কল করা হলেও তিনি কল রিসিভ করেনি। সোমবার বিকালে ফের তাকে মোবাইলে ফোন দেয়া হয়। এক পর্যায়ে ফোন সিরিভ করলে বিষয়টি তিনি জানতে পারেন। আড়াইহাজার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com