Logo
HEL [tta_listen_btn]

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

আড়াইহাজার সংবাদদাতা:
আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল আলী (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আব্দুল আলী দয়াকান্দা গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে গোয়াল ঘর থেকে গরু বের করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন আব্দুল আলী। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর শেখ মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তিনি মারা যান। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com