নিজস্ব সংবাদদাতা:
করোনামুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এড আবু আল ইউসুফ খান টিপু। মঙ্গলবার (১১ আগষ্ট) এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান। সেই সাথে তিনি সকলের কাছে তার পরিবারের জন্য দোয়া কামনা করেন। বিএনপি নেতা ইউসুফ খান টিপু জানান, গত ২৮ জুলাই নমুনা পরীক্ষায় ফলাফল পজেটিভ আসে তার। এরপর থেকে হোম আইসোলেশনে ছিলেন তিনি। গত রোববার (৯ আগষ্ট) তিনিসহ তার স্ত্রী ও দুই মেয়ে করোনা পরীক্ষা করান। মঙ্গলবার তাদের সকলের রিপোর্ট নেগেটিভ আসে। বর্তমান তিনিসহ তার পরিবারের সকলেই করোনা মুক্ত আছেন। বিবৃতিতে তিনি বলেন, আমার আইনজীবী সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধারাসহ যারা আমার জন্য দোয়া করেছেন, আক্রান্ত অবস্থায় খোঁজ খবর নিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।